পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর চান্দঁগাও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দক্ষিণ মোহরা এলাকার মৃত সিরাজুল খানের ছেলে বাদশা মিয়া (৪৬), একই এলাকার হামেদ হাসান খানের ছেলে মুনির উদ্দিন খান তানিম (২৩) এবং নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম তারেক (২৮)।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, বিশেষ অভিযানে নিয়মিত মামলার তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights