পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

অনলাইন ডেস্ক
শাহবাগে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে : ডিএমপি

কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি অনুযায়ী আজ বিকাল সোয়া ৫টার দিকে শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।

ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, পুলিশ সেখানে (শাহবাগে) ধৈর্যের পরিচয় দিয়েছে। আমরা সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম রাস্তায় যেন না নামেন। গতকাল আদালত একটি নির্দেশনা দিয়েছেন। তাই আর কোটা নিয়ে আন্দোলনের অবকাশ নেই। আশা করেছিলাম আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন করে জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি দেবেন না। কিন্তু তারা নেমে পড়লেন।

আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
মহিদ উদ্দিন বলেন, পুলিশের অবস্থান সেখানে রয়েছে। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। আশা করি, আজকেই এটা শেষ হবে। ফার্দার কিছু করবে না। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক। তাদেরও বোঝা উচিত। তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত। আশা করব তাদের বোধোদয় হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights