পুলিশ-বিজিবির নিরাপত্তায় কক্সবাজার ছাড়লেন আটকেপড়া পর্যটকরা

কক্সবাজার প্রতিনিধি

পুলিশ-র‌্যাব ও বিজিবির নিরাপত্তায় ১৪টি বাসযোগে কক্সবাজার ছাড়লেন আটকে পড়া কয়েক’শ পর্যটক। তারা কক্সবাজারে বেড়াতে এসে বিএনপির ডাকা অবরোধে আটকা পড়েছিলেন। বাস না চলায় গন্তব্যে ফিরতে পারেননি তারা। আটকে পড়া সেই পর্যটকদের পাহারা দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার টার্মিনাল থেকে পর্যটকদের বহনকারী গাড়িগুলো একযোগে ছেড়ে যায়। এ সময় গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশ ও র‌্যাবের বেশ কয়েকটি গাড়ি নিরাপত্তা দেয়।

কক্সবাজার ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, পর্যটকরা যেন নিরাপদে তাদের গন্তব্যে ফিরতে পারেন সেটির ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবিও আছে। প্রাথমিকভাবে ১৪টি বাস রওনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights