পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় শ্রীলঙ্কা দল

অনলাইন ডেস্ক

টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দু’টি টেস্ট খেলতে ঢাকায় এসে পৌঁছেছে শ্রীলঙ্কা দল।

বৃহস্পতিবার বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে সিলেটে যাওয়ার কথা শ্রীলঙ্কা দলের। সেখানেই হবে টি-টোয়েন্টি সিরিজ। আজ সব মিলিয়ে শ্রীলঙ্কার বহরে এসেছেন ২৭ জন।

সিলেটে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৪ মার্চ। পরের দু’টি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ।
টি-টোয়েন্টি সিরিজের পর দুই দল যাবে চট্টগ্রামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি হবে সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে সিরিজের তিন ম্যাচ।

এরপর আবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে দুই দল সিলেটে ফিরবে। ২২ মার্চ শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের শেষ টেস্টের ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সেটি শুরু ৩০ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights