“পৃথিবীর রূপ “

কবি হাসিনা মরিয়ম

আমি এমন একটা পৃথিবী দেখছি
যেখানে সম্পর্কগুলো কাচের মতো ভঙ্গুর
ও ঠুনকো হয়ে যাচ্ছে..
যেখানে আবেগগুলো নিকষ অন্ধকারে হারিয়ে যাচ্ছে,
যেখানে মানবিকতা নিরবে নিভৃতে কাঁদে,
আমি এমন একটা পৃথিবী দেখছি যেখানে
মানুষের হাহাকার আর্তনাদ কষ্টগুলোকে
মানবিক হতে দেয় না,
এ এক নিষ্ঠুরতা আমাদের চারপাশে,
এমন একটা পৃথিবী কি আমরা চেয়েছিলাম…
সম্পর্কগুলো স্বার্থের বেড়াজালে বন্দী,
হাসফাঁস করতে থাকে মুক্ত হাওয়ায় নিঃষাস নিতে,
এভাবে সমাজ তথা বিশ্ব অন্ধকার কুঠুরীতে আটকে গেলে
ভবিষ্যত প্রজন্মের কাছে কি থাকবে…
আমরা ধীরে ধীরে কোথায় যাচ্ছি…
সত্যি কি এই পৃথিবী সভ্য হতে পেরেছে…
নাকি প্রযুক্তি আমাদের আরো নির্মম করে দিয়েছে..
পাশবিকতার নির্মমতা আমরা কেন মেনে নিচ্ছি,
আমরা মানবজাতি এ কোন সভ্যতা গড়ে তুলেছি.
যেখানে মানুষের জীবনের কোনো মূল্য নেই,
যেখানে মানুষের বিবেক সত্য মিথ্যা যাচাই করতে পারে না..
কাকে ভয় পাই আমরা…
কেন মেনে নিই..
এভাবে চলতে থাকলে একদিন মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে…
পৃথিবী কালের সাক্ষী হয়ে বয়ে বেড়াবে
সভ্য মানুষের নিষ্ঠুরতা…।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights