পেনশনের দাবিতে চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিকদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তারা পেনশনের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় চিনিকল অফিস প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, পাওনা বকেয়া গ্র্যাচুইটির অর্থ ক্ষতিপূরণসহ পরিশোধ করতে হবে। এ সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিল করতে হবে অবসরপ্রাপ্তদের উৎসব ভাতা বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights