পেনশন স্কিম প্রত্যাহার দাবিতে কর্মবিরতিতে রাবি-রুয়েট শিক্ষকরা

রাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে পেনশন স্কিম সংক্রান্ত নীতিমালা প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষকরা। মঙ্গলবার নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সকাল ৯টা এ কর্মসূচি শুরু হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান বলেন, দাবি আদায়ে আমরা অটল আছি। এই বৈষম্যমূলক পেনশন স্কিম নীতিমালা
বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের সংবিধান পরিপন্থী।

জানা গেছে, গত ২০ মার্চ এক প্রজ্ঞাপনে সার্বজনীন পেনশন ব্যবস্থায় নতুন স্কিম সম্পর্কে বিস্তারিত তুলে ধরে অর্থ মন্ত্রণালয়ের। এ স্কিমে দেশের চারশোর বেশি স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কর্মীদের বাধ্যতামূলকভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হবে। তবে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বৈষম্য অ্যখ্যা দিয়ে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এরআগে, গত ২৬ মে সর্বজনীন এই পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন ও ২৮ মে ২ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেন এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পহেলা জুলাই থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা।

রুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান বলেন, এই নীতিমালা চরম বৈষম্যমূলক। অবিলম্বে এই নীতিমালা প্রত্যাহার করে শিক্ষকদের ক্লাসে ফেরার ব্যবস্থা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights