পেলে-মেসির রেকর্ডের সামনে ওলিসে

স্পোর্টস ডেস্ক

ফ্রান্সের তরুণ মিডফিল্ডার মাইকেল ওলিসে দুর্দান্ত ফর্মে আছেন চলতি বিশ্বকাপে। তার অসাধারণ পারফরম্যান্সে ভাঙার পথে রয়েছে ফুটবল ইতিহাসের দুই কিংবদন্তি পেলে ও লিওনেল মেসির একাধিক রেকর্ড।

ফ্রান্সের কিংবদন্তি থিয়েরি অঁরি সম্প্রতি মন্তব্য করেছেন, কিলিয়ান এমবাপ্পে যদি ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ‘এমভিপি’ হন, তবে ওলিসে হচ্ছেন এই মুহূর্তে দলের মোস্ট ইমপর্ট্যান্ট প্লেয়ার ‘এমআইপি’।

চলতি বিশ্বকাপে সুইডেনের বিপক্ষে দুটি অ্যাসিস্ট করে নিজের মোট অ্যাসিস্ট সংখ্যা পাঁচে উন্নীত করেছেন ওলিসে। এর মাধ্যমে তিনি এক বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকায় জায়গা করে নিয়েছেন, যেখানে পেলে, ম্যারাডোনা, থমাস হাসলারসহ একাধিক কিংবদন্তির নাম রয়েছে।

অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল কিংবদন্তি পেলে এক আসরে সর্বোচ্চ ছয়টি অ্যাসিস্ট করেছিলেন। সেই রেকর্ড এখন খুব কাছেই ওলিসের। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোয় মাঠে নেমে রেকর্ড ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে তার সামনে।

অন্যদিকে, লিওনেল মেসি ও হুয়ান মাতা এক মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ ৩৪টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন। সেই তালিকায়ও এখন হুমকি হয়ে উঠেছেন ওলিসে। এই মৌসুমে তার মোট অ্যাসিস্ট সংখ্যা ৩২-এ পৌঁছেছে।

আর মাত্র দুটি অ্যাসিস্ট করলে মেসি ও মাতার রেকর্ড স্পর্শ করবেন তিনি, আর তিনটি অ্যাসিস্ট করলে এককভাবে শীর্ষে উঠে যাবেন এই ফরাসি তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights