পোল্যান্ডে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল ৫ জনের

অনলাইন ডেস্ক
ইউরোপের দেশ পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। সোমবার দেশটির রাজধানী ওয়ারসর কাছে একটি ঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। খবর বিবিসির।

জানা গেছে, বিমানটি যে হ্যাঙ্গারের ওপর বিধ্বস্ত হয়েছে, সেটির ভেতর মানুষ ছিলেন। বৈরি আবহাওয়া থেকে বাঁচতে কয়েকজন হ্যাঙ্গারটির ভেতর আশ্রয় নিয়েছিলেন; আর ওই সময় বিমানটি তাদের ওপর আছড়ে পড়ে। এতে এত প্রাণহানির ঘটনা ঘটেছে।

পোলিশ অর্থমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি টুইটে বলেছেন, বিমান দুর্ঘটনায় অন্তত সাতজন আহত ও পাঁচজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এই বিমান ঘাঁটি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত।
স্থানীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, দুর্ঘটনা ঘটেছে ক্রান্নো বিমান ঘাঁটিতে। এছাড়া তারা ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ঘাঁটির ছোট হ্যাঙ্গারে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এটির লেজের অংশ বাইরে বের হয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights