‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে সঠিক ঠিকানা দিতে প্রবাসীদের ইসির আহ্বান

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দিতে প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন বলছে, তা না হলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না।

শনিবার সকালে ইসির পক্ষ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়।

ইসি বলেছে, পোস্টাল ব্যালট পেতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল কিংবা পরিচিতজনের ঠিকানা দিন। নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বরের (আজ) মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে সংশোধন করে নিন।

ইসি আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের জন্য সময় বাড়িয়েছে। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights