পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী ও মানিকগঞ্জ প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম ব্যস্ত নৌপথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে, এদিন বিকেল ৪টা ৫০ মিনিট থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শুক্রবার বিকেলে হঠাৎ ঝোড়ো বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে নদীপথ উত্তাল হয়ে ওঠে। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে চলাচল স্থগিত করা হয়। তবে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বৈরী আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পরিস্থিতির উন্নতি হলে বিকেল সাড়ে ৫টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights