প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ থেকে বিদেশে কোনো ধরনের প্যাথলজিক্যাল স্যাম্পল বা নমুনা পাঠাতে হলে এখন থেকে বাধ্যতামূলকভাবে পূর্বানুমতি নিতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যদি স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া বিদেশে স্যাম্পল বা নমুনা পাঠায়, তবে তা বিধিবহির্ভূত হবে।

এমতাবস্থায় সকল বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্যাথলজিক্যাল নমুনা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বহির্বিশ্বে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights