প্যারিসে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন

মোসাদ্দেক হোসেন সাইফুল, ফ্রান্স প্রতিনিধি

দুবার বিশ্ব কাপজয়ী ফ্রান্সের বিশ্বব্যাপী ফুটবলে দাপট থাকলে সেখানে দিনে ক্রিকেট খেলা ও দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রিকেট প্রেমী বাংলাদেশীরা ফ্রান্সে নিজেরা বেশ কয়েকটি ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত করে সেখানে ফ্রান্সের জাতীয় ক্রিকেট দলের স্হান করে নিতে চায়।ফ্রান্সে‌ প্রবাসী বাংলাদেশি তরুণ ক্রিকেটরদের স্বনামধন্য ক্রিকেট ক্লাব বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এমনটিই প্রত্যাশা করেন বক্তারা।

ক্লাব সহ-সভাপতি ফারুক শোয়েবের সঞ্চালনায় ও সভাপতি আরিয়ান খানের সভাপতিত্বে রাজধানী প্যারিসের একটি রেস্তোঁরায় ক্লাবটির জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাব সদস্যদের নিয়ে জার্সি উন্মোচন করেন ক্লাবের স্পন্সর বিডি মুবেল এর স্বত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখন্জী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, ডিবিসি টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, ক্লাব সাধারণ সম্পাদক মাসুক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, এক্সিকিউটিভ মেম্বার মাহমুদুল হাসান, শরিফ উদ্দিন চিশতি, ফ্রেশ ফুডের পরিচালক নাহিদ ইসলাম,ব্যবসায়ী মিলন,বোম্বে প্যালেসের পরিচালক খালেদ আহমেদ প্রমুখ।

ফ্রান্সে ২০১৯ সালে যাত্রা শুরু করে বেঙ্গল টাইগার্স স্পোর্টিং ক্লাব। দেশটির মূলধারার ক্রিকেট লিগের তৃতীয় বিভাগে অংশগ্রহণ করে এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেছে ক্লাবটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights