প্যারিসে ভবনের ভেতর ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনের ভেতরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ৩৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার সেন্ট্রাল প্যারিসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট্রাল প্যারিসের রুয়ে সেন্ট-জ্যাকস সড়কের যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে একটি ডিজাইন স্কুল এবং ক্যাথলিক শিক্ষা ব্যবস্থার সদর দফতর অবস্থিত।
বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান শুরু করেন। এখন পর্যন্ত অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল।

প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ ঘটনাস্থল থেকে বলেছেন, ভবনটি ভ্যাল ডি গ্রেস গির্জার পাশে অবস্থিত এবং ক্যামেরার ফুটেজের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, বিস্ফোরণটি ভবনের ভেতরেই হয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ এখনও নির্ণয় করা যায়নি। সূত্র: সিএনএন, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights