প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ আইসিইউতে

অনলাইন ডেস্ক

শ্বাসতন্ত্রের সংক্রমণজনিত অসুস্থতার কারণে প্রচ্ছদশিল্পী ও লেখক ধ্রুব এষকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে তাকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

প্রচ্ছদশিল্পী চারু পিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের চেয়ারম্যান ডা. লেলিন চৌধুরী জানান, ‘শ্বাসতন্ত্রের সংক্রমণের কারণে তার অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছিল। সে কারণে অবস্থা কিছুটা অবনতির দিকে গিয়েছিল। পরে অক্সিজেন সরবারাহ করা হয়, এখন তিনি স্ট্যাবল আছেন। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। ’

ধ্রুব এষ ইতোমধ্যে প্রায় ৩৫০০ গ্রন্থের প্রচ্ছদপটের নকশা করেছেন। ১৯৯০ সালের পর তিনি হুমায়ূন আহমেদের বেশির ভাগ বইয়ের প্রচ্ছদ আঁকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights