প্রতারক চক্রের ৫ সদস্য আটক

অনলাইন ডেস্ক
ফেসবুকের পরিচয়ের পর যুবকদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবির মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।

এর আগে বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুদুর রহমান (৪৫), রাজবাড়ী সদর থানার বাগমারা এলাকার হাসান আলীর মেয়ে মোছা. রিমা খাতুন (২৬), কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের আবুল সরদারের ছেলে জামাল সরদার (৫২), রাজবাড়ী পৌরসভার ভবানিপুর এলাকার মৃত বানু মোল্লার ছেলে মো. ফজলুল হক (৫৩) ও সদর উপজেলার লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত কারী আনোয়ার উল্লাহর ছেলে মো. এমদাদ হোসেন (৫৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গণমাধ্যমে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights