প্রতিপক্ষ উরুগুয়ে; একদিন আগেই একাদশ জানিয়ে দিলো ব্রাজিল

উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই ধরে রেখেছেন দরিভাল। দুই সেন্ট্রারব্যাক মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনিয়া থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ।

রবিবার নিজেদের শেষ অনুশীলনে এই ফর্মেশনেই অনুশীলন করেছিল ব্রাজিল। আর সোমবার এসে প্রেস কনফারেন্সে একাদশ ষোষণা করেন। দলে যুক্ত হয়েছেন দানিলো। ভ্যান্ডারসনের দুই ম্যাচের নিষেধাজ্ঞার ফলে দানিলো একাদশে ফিরছেন। সেইসঙ্গে অধিনায়কের দায়িত্বটাও সামলাবেন তিনিই। আগের ম্যাচগুলোতে এই ডিফেন্ডার ছিলেন সাইডবেঞ্চে।

বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে।

উরুগুয়ে ম্যাচে ব্রাজিল একাদশ:
এডারসন; দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও অ্যাবনার; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights