প্রতিপক্ষ ভারত, স্টোকসের জন্য ইংলিশদের অপেক্ষা

অনলাইন ডেস্ক

প্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে আর মাত্র দুই দিন পর। তবে প্রথম টেস্টে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা আছে। গত নভেম্বরে স্টোকসের বাঁ হাঁটুর অস্ত্রোপচার হয়।

যদিও ইংলিশদের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়েছেন, স্টোকসের জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন।

এই চোটের কারণে ২০২২ সাল থেকেই বোলিং নিয়ে ভুগছেন তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তো বিশেষজ্ঞ ব্যাটার হিসেবেই খেলেন স্টোকস। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে আবুধাবিতে ক্যাম্প করেছে ইংলিশরা। সেখানেও বোলিং করেননি স্টোকস।
হায়দরাবাদে প্রথম টেস্টে তার খেলা নিয়েও অনিশ্চয়তা আছে। ইংলিশ কোচ ম্যাককালাম বলেছেন, ‘সে নিজেকে নিয়ে কাজ করছে এবং সবাই জানে তার কাজের ধরন অসাধারণ। আমি তাকে রানিং করতে দেখেছি। আমার মনে হয় সে খেলতে প্রস্তুত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights