প্রতিবেশীর দায়ের কোপে একজন নিহত

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকায় প্রতিবেশীর দায়ের কোপে খলিলুর রহমান (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকার মৃত আব্দুল হক সওদাগরের ছেলে। তিনি স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। অভিযুক্ত প্রতিবেশী হলেন একই এলাকার শামসুল মণ্ডলের ছেলে লিয়াকত আলী (৩৩)।

স্থানীয়রা, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রতিবেশী লিয়াকতের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা দা দিয়ে খলিলুরের পায়ে আঘাত করলে শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এসআই আলাউদ্দিন জানান, আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights