প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রতিষ্ঠাবার্ষিকীর চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী ছাত্র সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ)

রবিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সার্বজনীন বিজ্ঞানভিত্তিক সেক্যুলার বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষা পদ্ধতি প্রবর্তনের লক্ষ্যে ১৯৮৪ সালের ২১ জানুয়ারি আত্মপ্রকাশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
ছাত্র সমাবেশে আলোচকের বক্তব্যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতিসহ সব ক্ষেত্রে ছাত্র জনতা এক দুঃসময় অতিক্রম করছে। এ দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীর শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম ছাত্র ফ্রন্ট চার দশক আগে শুরু করেছিল, তা তারা অব্যাহত রেখেছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, এ দেশের শিক্ষার আন্দোলনের পাশাপাশি মনুষ্যত্ব, সংস্কৃতি রক্ষার আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তার প্রতিষ্ঠাকালীন ঘোষণা ব্যক্ত করেছে। যারা এদেশের মানুষের ভাষা, স্বাধীনতা, শিক্ষার জন্য জীবন দিয়েছেন, তাদের উত্তরসূরি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ একইসঙ্গে যেমন ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী, তেমনি বিপ্লবী নেতা লেনিনের মৃত্যুবার্ষিকী।

এতে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমেদ শুভ, অর্থবিষয়ক সম্পাদক সুলতানা আক্তার, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হারুন অর রশীদ, দপ্তর সম্পাদক অনিক কুমার দাসসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights