প্রথমবারের মতো বৈদেশিক ঋণ পরিশোধ ছাড়িয়েছে ৪ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো বাংলাদেশ এক অর্থবছরে ৪ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। গেল অর্থবছরে বাংলাদেশ ঋণের আসল পরিশোধ করেছে ২.৫৯৫ বিলিয়ন ডলার এবং সুদ পরিশোধ করেছে ১.৪৯ বিলিয়ন ডলার।

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

রবিবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদন অনুযায়ী, গত অর্থছরে (২০২৪-২৫) বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল পরিশোধ করেছে ৪.০৮৭ বিলিয়ন ডলার, যা এ যাবতকালের সর্বোচ্চ পরিশোধ। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছিল ৩.৩৭ বিলিয়ন ডলার।

গেল অর্থবছরে বাংলাদেশ ঋণের আসল পরিশোধ করেছে ২.৫৯৫ বিলিয়ন ডলার এবং সুদ পরিশোধ করেছে ১.৪৯ বিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights