প্রথম কেন্দ্রের ফল প্রকাশ, জিতলেন কে কমলা নাকি ট্রাম্প?

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট শহর নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিল নচ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে সেই কেন্দ্রের ফলও ঘোষণা করা হয়েছে। এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অন্যান্য অংশে সকাল থেকে ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের ছোট গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত ১২টার (৫ নভেম্বর) পরপরই ভোটগ্রহণ শুরু হয়।

ভোটকেন্দ্রটিতে মাত্র ছয়জন নিবন্ধিত ভোটার রয়েছেন। ১০ মিনিটের মধ্যেই ভোটগ্রহণ পর্ব শেষ হয়েছে, জানা গেছে ফলও। সেখানে মূল দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প সমান তিনটি করে ভোট পেয়েছেন।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনি আইন অনুযায়ী, কোনো আসনে ভোটারের সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সব নিবন্ধিত ভোটার তাদের নাগরিক অধিকারের চর্চা বা ভোটাধিকার প্রয়োগ শেষ করতে পারা মাত্রই ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights