প্রথম দুইয়ে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি পাঞ্জাব-মুম্বাই

অনলাইন ডেস্ক
এবারের আইপিএলে ইতোমধ্যেই প্লে-অফে জায়গা করে নিয়েছে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এবার লক্ষ্য শীর্ষ দুইয়ে থাকা, যাতে মিলবে অতিরিক্ত সুযোগ ফাইনালে ওঠার জন্য। এই লক্ষ্যে সোমবার এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঞ্জাব কিংস রয়েছে দ্বিতীয় স্থানে, ১৭ পয়েন্ট নিয়ে। আর মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে চতুর্থ স্থানে, তাদের পয়েন্ট ১৬। তালিকার শীর্ষে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে গুজরাট টাইটান্স।

সোমবারের ম্যাচে জয়ী দল শীর্ষ দুইয়ের দৌড়ে বড়সড় এগিয়ে যাবে। যদি পাঞ্জাব এই ম্যাচে জয় পায়, তবে তারা ১৯ পয়েন্ট নিয়ে গুজরাটকে টপকে শীর্ষে উঠে যাবে এবং কার্যত নিশ্চিত হয়ে যাবে প্রথম দুইয়ে থাকার বিষয়টি। অন্যদিকে, মুম্বাইও এই ম্যাচ জিতে তাদের প্লে-অফ স্ট্র্যাটেজিকে আরও শক্তিশালী করতে চায়।

দেখে নিন পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ

পাঞ্জাব কিংস: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াধেরা, মার্কাস স্টোইনিস, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং, জেভিয়ের বার্টলেট।

মুম্বাই ইন্ডিয়ান্স: রায়ান রিকেলটন, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights