প্রথম ধাপে শহিদ পরিবারকে সহায়তা শুরু, সঙ্গে যা আনতে বললেন সারজিস আলম

অনলাইন ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া শুরু করছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। আজ শনিবার থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম চলবে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিবার পাবে পাঁচ লাখ, আহত ব্যক্তিরা পাবেন এক লাখ টাকা।

গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি জানান, শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে শহিদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার থেকে। সঙ্গে কী কী আনতে হবে তাও জানান তিনি। ভিডিও’র ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এর পক্ষ থেকে প্রথম ধাপে শহিদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার।

সঙ্গে যা নিয়ে আসতে হবে তা হলো :
১.শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি
২.ডেথ সার্টিফিকেট
৩. নমিনি (যার নামে আকাউন্ট তার) এনআইডি কার্ড
৪. বাবা মায়ের এনআইডি কার্ড (শহীদ ভাইয়ের স্ত্রী নমিনী হলে সাথে শহিদ ভাইয়ের বাবা/ মাকে নিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights