প্রথম ম্যাচ থেকেই বিপিএলে খেলবেন মাশরাফি?

অনলাইন ডেস্ক

নির্বাচনী ব্যস্ততার পর মাশরাফি বিন মর্তুজার পুরোনো পায়ের ব্যথা বেড়েছে। এর মধ্যেই তাকে অধিনায়ক ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স। এরপরও মাশরাফি প্রথম ম্যাচ থেকে খেলবেন কি না, এ নিয়ে অনিশ্চয়তা কাটছিল না। তবে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন বৃহস্পতিবার বলেন, ‘আমরা যতটুকু জানি উনি অ্যাভেইলেবল আছেন।’

বৃহস্পতিবার সিলেটের অনুশীলনে কিছুক্ষণের জন্য যোগ দেন মাশরাফি। কিন্তু এই সময়ে ব্যাটিং-বোলিং কিছুই করেননি। তবুও পুরো দলকে দেখা গেছে উদ্বুদ্ধ। মোহাম্মদ মিঠুন বলছেন, মাশরাফি সবসময়ই এমন।

তিনি বলেন, ‘মাশরাফি ভাই এখন এরকম নয়, উনি আগে থেকেই এমন। দলের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যান। যখন উনি মাঠে এসেছেন, অনুশীলন করেননি কিন্তু যে ১০-১৫ মিনিট দলের সঙ্গে ছিলেন সেটুকু সময় ওভাবে মেলবন্ধন তৈরি করে নিয়েছেন। আমরা সবাই জানি মাশরাফি ভাই কেমন, উনার সঙ্গে মানিয়ে নিতে কারও কোনো অসুবিধা হবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights