প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়ায় কর্মীসভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় যাবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে আজ বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলালউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু প্রমুখ।

সভায় কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী জনসভাকে জনসমুদ্রে পরিণত করার নির্দেশনা দেন আলোচকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights