প্রধানমন্ত্রীর ঘর পেল ১০৫২ পরিবার, রাউজান-বোয়ালখালীকে ভূমিহীনমুক্ত ঘোষণা

চট্টগ্রামের আরও এক হাজার ৫২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়েছে। একই সঙ্গে চতুর্থ ধাপে চট্টগ্রামের রাউজান ও বোয়ালখালী উপজেলাকে ভূমি ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চতুর্থ দফায় আরও ৩৯ হাজার ৩৬৫টি ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামে গৃহহীনদের ঘর দেওয়ার বিষটি তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১৪৪৪টি, দ্বিতীয় ধাপে ৬৪৯টি এবং তৃতীয় ধাপে ১২১৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights