প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে: ব্যারিস্টার সালাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনগণের দোরগোড়ায় মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার(১৬ জুলাই) নগরীর আন্দরকিল্লা সংলগ্ন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শনের সময় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস-চেয়ারপারসন মোহাম্মদ আছিফ চৌধুরী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাবেক সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা. তাসলিম চৌধুরী, রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা (সিএমও) ডা. নাজ সোহানী সুলতানা, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, রক্ত কেন্দ্রের প্রধান ডা. মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা ইউনিট চেয়ারম্যানের পিএস মুহাম্মদ রিয়াজুর রহমান চৌধুরী, নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার, যুব প্রধান সিরাজুল করিম হিরো, উপ-যুব প্রধান আব্দুর রহমান অপি ও অভিষেক চৌধুরীসহ চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, নার্স ও স্বেচ্ছাসেবকরা তাকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights