প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের (অব.) সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেজান্ডার গ্রিগোরিয়েভিচ খোযিনের নেতৃত্বে তিন সদস্যের বিশেষ প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।
রবিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
