প্রধানমন্ত্রীর সঙ্গে রোনালদিনহোর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

বুধবার সন্ধ্যায় গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রোনালদিনহো প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দেন।

এ সময় প্রধানমন্ত্রী রোনালদিনহোকে বলেন, ‘আপনার আগমন বাংলাদেশের ফুটবলকে অনুপ্রাণিত করবে।’
রোনালদিনহো ক্রীড়া ক্ষেত্রে অসামান্য উন্নয়নের জন্য এবং নারীর ক্ষমতায়ন ও নারীদের ফুটবলে এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার বিকেলে কলকাতা ঘুরে প্রথমবারের মতো ঢাকায় পৌঁছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক রোনালদিনহো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights