প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হলেন আবুল কালাম আজাদ

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার। তিনি ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তাকে চুক্তিতে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) আজাদ মজুমদার এ পদে বহাল থাকবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
তিনি ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ এর গ্রেড-৪ ভুক্ত ৫০,০০০-৭১,২০০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৭১,২০০ টাকা নির্ধারিত বেতনে এ নিয়োগ পেয়েছেন।

এর আগে অপূর্ব জাহাঙ্গীরকে উপ-প্রেস সচিব নিয়োগ দেয়া হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন বার্তা সংস্থা এএফপির ঢাকার ব্যুরোর চিফ শফিকুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights