প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি সচিব

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার আগারগাঁওয়ে কমিশন ভবনে ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এ ক্ষেত্রে আগামী দশ দিনের মধ্যে কী কী ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি।

সেই লক্ষ্যে আজ নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসে ইউএনডিপির প্রতিনিধি দল। বেলা ১১টায় ইউএনডিপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশন ভবনে। ইসির কোনো চাহিদা আছে কিনা, থাকলে কী করে সহায়তা দিতে পারবে এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights