প্রধান উপদেষ্টার সাথে টেলিফোনে কথা বলেছেন ইলন মাস্ক
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে টেলিফোনে কথা বলেছেন শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় আনুমানিক রাত ৯টায় প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে কথা হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবদুল কালাম আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন।
আলোচনার বিস্তারিত যথাসময়ে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
সূত্র : বাসস
