প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

অনলাইন ডেস্ক
প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। প্রধান বিচারপতির খাস কামরায় বৈঠক চলছে।

এরআগে দুপুর ১টা ২৫ মিনিটে সুপ্রিম কোর্টে আসেন সিইসি। এ সময় তার প্রতিনিধি দলে এসেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ও নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

এ সময় তাদের অভ্যার্থনা জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান, স্পেশাল অফিসার তারিক মোয়াজ্জেম।
হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মশিয়ার রহমান বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই সিইসিসহ ইসির প্রতিনিধি দল সুপ্রিম কোর্টে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights