প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ
অনলাইন ডেস্ক
বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ শনিবার রাতে তাঁকে এ পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে, বিচারপতি মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করার খবর এলেও তাকে প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা।
এর আগে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ তাঁরা আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।
