প্রফেসর আমিনুল ইসলাম বশেমুরকৃবি’র পরিচালক নিযুক্ত

গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এর কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. এ. কে. এম. আমিনুল ইসলাম আগামী দুই (২০২৪-২০২৫) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ পেয়েছেন।

এর আগে, তিনি তিন মেয়াদে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, কৌলিতত্ত¡ ও উদ্ভিদ প্রজনন বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, সীড সায়েন্স ও টেকনোলজী ইউনিটের প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর ইসলাম মালয়েশিয়ার ন্যাশানাল ইউনিভার্সিটি থেকে ক্যামিক্যাল এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচ ডি এবং পোষ্টডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি বর্তমানে দেশের ধান, সবজি, তেল ও ডাল জাতীয় ফসলের জাত উন্নয়নে একক এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথ গবেষণা চালিয়ে যাচ্ছেন। তিনি এ পযন্ত বিভিন্ন ফসলের ২৩ টি জাত উদ্ভাবন করেছেন যা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা চাষাবাদ করছেন।
জাতীয় ও আন্তর্জাতিক জার্ণালে তার ১৫০টিরও বেশী প্রকাশনা রয়েছে। তিনি দুই মেয়াদে ‘প্ল্যান্ট ব্রিডিং এন্ড জেনেটিক্স সোসাইটি অব বাংলাদেশ’ এর সাধারন সম্পাদক ছিলেন এবং দুই মেয়াদে ‘জাইকা এলামনাই এসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সেমিনার এন্ড রিসার্চ সেক্রেটারীর দায়িত্ব পালন করছেন। প্রফেসর ইসলাম তাঁর উপর অর্পিত বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এর দায়িত্ব সঠিকভাবে পালনে সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights