প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, যুব ও ক্রীড়া উপকমিটির চেয়ারম্যান প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু গুরুতর অসুস্থ। পবিত্র ঈদুল ফিতরের দু’দিন আগে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

স্বাধীনতাত্তোর ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রথম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি মোজাফফর হোসেন পল্টুর সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর দোয়া কামনা করেছেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কারা নির্যাতিত মোজাফফর হোসেন পল্টু ঢাকা মহানগর আওয়ামী লীগের দিকপাল হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নব্বই দশকে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রথমে প্রচার সম্পাদক ও ২০০২ সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights