প্রমাণ হয়েছে এ দেশে গণতন্ত্র শক্তিশালী: সিসিক মেয়র

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে। আবারো প্রমাণ হয়েছে এদেশে গণতন্ত্র শক্তিশালী। সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে ভোট দিয়ে আপনারা প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর কন্যা

জননেত্রী শেখ হাসিনাকে আপনারা ভালোবাসেন। শফিকুর রহমান চৌধুরীর হাতেই বিশ্বনাথ ওসমানীনগরের চেহারা পাল্টে যাবে। আপনারা আর উন্নয়ন বঞ্চিত হবেন না।’

আজ সোমবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্বনাথ পৌরশহরে একটি কমিউনিটি সেন্টারের সামনে, নবনির্বাচিত সাংসদ শফিকুর রহমান চৌধুরী সুধী সমাবেশে এ কথা বলেন তিনি। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights