প্রযুক্তিগত অগ্রগতি নির্ভর করে গণিতে দক্ষতার ওপর: ডুয়েট উপাচার্য

গাজীপুর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, ‘কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর।’

শনিবার ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভ্যাল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ডুয়েট সবসময় প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে উৎসাহিত করে। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির এই যুগে গণিতচর্চাকে জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে এমন কার্নিভাল আয়োজনের বিকল্প নেই।’

সকালে ডুয়েটের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্নিভ্যাল শুরু হয়। ডুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার কার্নিভ্যালের উদ্বোধন ঘোষণা করেন।

গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ডুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিনসহ অনেকে।

অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও লেখক আনিসুল হক। ম্যাথ ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি আবদুল ওয়াদুদ রতন ও সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান।

কার্নিভালে সারা দেশের প্রায় দেড়শো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে হাজারেরও বেশি শিক্ষার্থী গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও ম্যাথ গেমসের মতো নানা আয়োজনে অংশ নেয়। বিকালে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে কার্নিভ্যালের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights