প্রশান্ত মহাসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো চীন

অনলাইন ডেস্ক

চীন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে। বুধবার সকাল ৮:৪৪ টায় (গ্রিনিচ মান সময় ০০:৫৫) এই ক্ষেপণাস্ত্রটি চীনের পিপলস লিবারেশন আর্মি (PLA) রকেট ফোর্স থেকে উৎক্ষেপণ করা হয় এবং নির্ধারিত সমুদ্র অঞ্চলে আঘাত হানে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, এটি বার্ষিক প্রশিক্ষণ পরিকল্পনার অংশ এবং কোনো দেশ বা লক্ষ্যবস্তুর প্রতি নির্দেশিত ছিল না।

যদিও পরীক্ষার জন্য নির্দিষ্ট ক্ষেপণাস্ত্রের নাম প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, এটি চীনের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র DF-41, যা ২০১৯ সালে গণপ্রজাতন্ত্রী চীনের ৭০ বছর পূর্তি উদযাপনের সময় প্রদর্শিত হয়েছিল।

এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১২,০০০ থেকে ১৫,০০০ কিলোমিটার (৭,৪০০-৯,৩২০ মাইল) পর্যন্ত হতে পারে।
রাষ্ট্র পরিচালিত সিনহুয়া সংবাদ সংস্থা জানিয়েছে, পরীক্ষা শুরুর আগেই সংশ্লিষ্ট দেশগুলোকে অবহিত করা হয়েছিল। তবে ক্ষেপণাস্ত্রের পথ বা আঘাতের নির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পরীক্ষার মাধ্যমে চীনের অস্ত্র এবং সরঞ্জামের কার্যকারিতা ও সেনাদের প্রশিক্ষণ মান যথাযথভাবে মূল্যায়িত হয়েছে এবং প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে।

পিএলএ রকেট ফোর্স, যা চীনের পারমাণবিক ও প্রচলিত ক্ষেপণাস্ত্রগুলোর তত্ত্বাবধানে রয়েছে, পারমাণবিক শক্তি আধুনিকায়নের জন্য কাজ করছে। যুক্তরাষ্ট্রের উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত নজরদারি প্রযুক্তি এবং মজবুত মিত্র সম্পর্কের প্রেক্ষাপটে চীন এই উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র জানায় যে, চীন তার পারমাণবিক অস্ত্র ভাণ্ডার প্রত্যাশার চেয়ে দ্রুত বাড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights