প্রশ্নফাঁস: গ্রেফতার দেখানো হলো সেই আবেদ আলীকে

অনলাইন ডেস্ক

বিসিএসের প্রশ্নফাঁসের ঘটনায় আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মুহিবুল হককেও গ্রেফতার দেখানো হয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মুহিবুল হককে পৃথক তিন ও আবেদ আলীকে এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ২৮ জানুয়ারি তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। মুহিবুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এস.এম রাশেদুল হাসান। আবেদ আলীকে গ্রেফতার দেখানোর আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক আল আমিন। আদালত তাদের উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য সোমবার (৩ ফেব্রুয়ারি) ধার্য করেন।

এদিন, তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাদেরকে আবারও কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights