প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশন অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ এক উত্তপ্ত সাক্ষাৎকারের মাঝপথে ক্ষুব্ধ হয়ে বেরিয়ে গেছেন। সাক্ষাৎকার চলাকালে উপস্থাপক ক্রস্টেন ওয়েল্কারের প্রশ্নের জবাবে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে বলেন, “আপনি হয় অসৎ, নয়তো নির্বোধ।”

পরে তিনি সাক্ষাৎকার শেষ না করেই স্টুডিও ত্যাগ করেন। প্রতিবেদন অনুযায়ী, অভিবাসন নীতি, বিচার বিভাগীয় তদন্ত, নির্বাচনী রাজনীতি এবং প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প ক্রমশ বিরক্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি উপস্থাপকের প্রশ্নকে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর বলে আখ্যা দেন।

সাক্ষাৎকারের শেষদিকে ট্রাম্প বলেন, “আমার যথেষ্ট হয়েছে, ধন্যবাদ ডার্লিং।” এরপর তিনি আসন ছেড়ে উঠে চলে যান। পুরো ঘটনাটি সম্প্রচারের পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

হোয়াইট হাউস-ঘনিষ্ঠ মহল ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে দাবি করেছে, তিনি বারবার একই ধরনের ‘ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত’ প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন। অন্যদিকে সমালোচকদের মতে, কঠিন প্রশ্নের মুখে ট্রাম্পের এই আচরণ একজন রাষ্ট্রনেতার জন্য অস্বাভাবিক এবং গণমাধ্যমের প্রতি অসহিষ্ণুতার পরিচায়ক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে ট্রাম্প ও মূলধারার গণমাধ্যমের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। সাম্প্রতিক এই ঘটনা সেই বিরোধেরই আরেকটি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য সূত্র- এনডিটিভি, ইয়াহু নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights