প্রাইভেটকারে মিললো সাত হাজার ইয়াবা, গ্রেফতার ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি প্রাইভেটকার থেকে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররকৃতরা হলেন- নারায়ণগঞ্জের ফতুল্লার নাজিম উদ্দিন শিকদার (৩৫) ও একই উপজেলার মো. রাসেল (২৩)। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, বেলা সাড়ে তিনটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছে এস.আই গাজী রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে সাত হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights