প্রাইভেট কারে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুজন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে প্রাইভেট কারে তুলে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. মিরন প্রকাশ মিরু (৩৬) ও মো. জমির (৩২)। সোমবার রাতে অভিযান চালিয়ে ছোটপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। হালিশহর থানার ওসি কায়ছার হামিদ বলেন, ১৭ মার্চ ১৫ বছর বয়সী ওই কিশোরীকে ফুঁসলিয়ে অপহরণ করে ছোটপুল পুরাতন রোডের একটি প্রাইভেট কারে তুলে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights