প্রাইম ব্যাংক ও বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা, সেপ্টেম্বর ১৯, ২০২৬: গ্রাহকদের জন্য বিশেষ সেবা ও সুবিধা প্রদানের লক্ষ্যে প্রাইম ব্যাংক পিএলসি এবং বেসিক বিল্ডার্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি প্রাইম ব্যাংকের কর্পোরেট হেড অফিস প্রাইম ভিউতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বেসিক বিল্ডার্স লিমিটেডের কাছ থেকে বিশেষ সেবা ও আকর্ষণীয় সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। এর মাধ্যমে ব্যাংকের সম্মানিত গ্রাহকদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার পরিধি আরও সম্প্রসারিত হবে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বেসিক বিল্ডার্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির ইভিপি ও হেড অব কনজ্যুমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং ইভিপি, হেড অফ সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী উপস্থিত ছিলেন। বেসিক বিল্ডার্স লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার, ল্যান্ড প্রকিউরমেন্ট মো. মজহারুল আলম মামুন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম), সেলস অ্যান্ড মার্কেটিং মো. রাসেল মুকুল। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights