প্রার্থিতা ঘোষণার পর ফখরুলকে বিএনপি থেকে বহিষ্কার

ঝালকাঠি প্রতিনিধি

ব্যারিস্টার ফখরুল ইসলাম আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দলের কেন্দ্রীয় সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। ব্যারিস্টার ফখরুল ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি ঢাকায় সংবাদ সম্মেলনে ঝালকাঠি-২ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। দল থেকে বহিষ্কার বিষয়ে ব্যারিস্টার ফখরুল বলেন, বারবার নির্বাচনে যাব আবার যাব না, তা হতে পারে না।

গণতন্ত্র না মেনেই নির্বাচন থেকে দূরে থেকে সহিংসতা করার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তিনি। তিনি বলেন, ‘দল আমাকে বহিষ্কার করায় মোটেও বিচলিত নই। কোনো দলে যাওয়ার ইচ্ছে নেই। তবে পরিবেশ পরিস্থিতি ঠিক থাকলে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights