প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

নরসিংদীর পলাশে প্রেমিকাকে ডেকে নিয়ে কলা বাগানে পালাক্রমে ধর্ষণের অভিযোগে আজিজুর রহমান মোল্লা (১৮) নামে এক প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চলানা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আজিজুর রহমান মোল্লা চরসিন্দুর ইউনিয়নের চলনা মধ্যপাড়া এলাকার রহিম উদ্দিন মোল্লার ছেলে। সে পলাশ থানা সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। অন্যদিকে নির্যাতিত কিশোরী (১৬) নরসিংদী কাদির মোল্লা টেক্সটাইলে শ্রমিকের শ্রমিকের কাজ করতো।
বুধবার নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে আজিজুর রহমান মোল্লা ও একই এলাকার কামাল প্রধানের ছেলে ইয়াছিন (৩০) কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন।

নির্যাতিতা ওই কিশোরীর বাবা জানান, প্রায় তিনমাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে আমার মেয়ের সাথে আজিজুলের পরিচয় হয়। পরে তাদের দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাঝে মধ্যে তারা একে অপরের সাথে সাক্ষাত করতো। গত ১০ মার্চ শুক্রবার বিকেলে আমার মেয়ে শিবপুরের বড়ইতলা এলাকায় আজিজুলের সাথে দেখা করতে যায়। এসময় আজিজুল তাকে সিএনজি করে পলাশের চলনা গ্রামে নিয়ে যায়। সেখানে আগে থেকেই একই গ্রামের ইয়াছিন প্রধান নামে এক যুবক অবস্থান করছিলেন। পরে আমার মেয়েকে মঞ্জু শেখ নামে একজনের কলাক্ষেতের ভিতরে নিয়ে জোর পূর্বক পালাক্রমে তারা ধর্ষণ করে পালিয়ে যায়। পরে লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে এসে চুপচাপ থাকে। একপর্যায় তার মায়ের কাছে ধর্ষণের ঘটনা খোলে বলে থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করি।
পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন বলেন, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়। সে পলাশ থানা সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীকে গ্রেফতারের অভিযান চলছে। এছাড়া নির্যাতিন কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights