প্রেমিকার সঙ্গে লিভ-টুগেদারের সিদ্ধান্ত নিয়েছেন ইমরান

অনলাইন ডেস্ক

বলিউড অভিনেতা ইমরান খান ব্যক্তিগত জীবনে অবন্তিকা মালিকের সঙ্গে ঘর বেঁধেছিলেন। কিছুদিন আগে এ সংসার ভাঙার ঘোষণা দেন। পাশাপাশি অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর ঘোষণাও দেন। এবার ইমরান জানালেন, প্রেমিকার সঙ্গে লিভ-টুগেদারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি কমেডিয়ান রওনক রজনীকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরান খান। এ আলাপচারিতায় তিনি বলেন, ‘আমি গত পাঁচ বছর একা ছিলাম। আমার বর্তমান সম্পর্কের অবস্থা হলো- আমি কাউকে দেখতে পাচ্ছি। এখন আমি নতুন অ্যাপার্টমেন্টে উঠার প্রস্তুতি নিচ্ছি।’ আপনারা কি লিভ-টুগেদারের পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘আমরা (ইমরান-লেখা) একসঙ্গে নতুন অ্যাপার্টমেন্টে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি।’

ভারতীয় রিয়েল এস্টেট ডাটাবেস প্ল্যাটফর্ম জ্যাপকির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বলিউডের গুণী নির্মাতা-প্রযোজক করন জোহরের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে ফ্ল্যাট ভাড়া নিয়েছেন ইমরান খান। গত ২০ মার্চ বাড়ি ভাড়ার চুক্তিসই হয়। আগামী ৩ বছরের জন্য চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়েছেন। প্রতি মাসে এ ফ্ল্যাটের জন্য ৯ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৮৪ হাজার টাকা) ভাড়া গুণতে হবে ইমরানকে। আগে পালি হিলের নিজের বাসায় থাকতেন ইমরান। এখন ভাড়া বাসায় প্রেমিকা লেখাকে নিয়ে বসবাস করবেন এই অভিনেতা।
ইমরান-অবন্তিকার বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন জোর চর্চা হয়েছে। কিন্তু কখনো এ বিষয়ে মুখ খুলেননি এই দম্পতি। কিছুদিন আগে ভোগ ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিবাহবিচ্ছেদ ও লেখার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করেন ইমরান খান।

এর আগে লেখা ওয়াশিংটন সাংবাদিক পাবলো চ্যাটার্জিকে বিয়ে করেছিলেন। কিন্তু এ সংসার ভেঙে গেছে লেখার। অন্যদিকে, দীর্ঘ আট বছর প্রেম করার পর ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। ২০১৪ সালে তাদের মেয়ে ইমারার জন্ম হয়। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয় ইমরান খানের। এরপর বক্স অফিসে সফল একাধিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights