প্রেমিকা নিয়ে বাসায় ছেলে, দিয়ে আসতে বলায় বাবাকে ছুরিকাঘাত

রাজধানীর ধোলাইপাড় এলাকায় নিজ বাসায় ছেলের ছুরিকাঘাতে ইব্রাহিম খলিফা (৫৫) নামে এক মালয়েশিয়া প্রবাসী আহত হয়েছেন।

বুধবার (১ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

আহত ইব্রাহিম খলিফা বলেন, আমি মালয়েশিয়ায় থাকি। গত রমজানে স্ত্রী মারা যাওয়ার পর দেশে আসি। আমার দুই ছেলে ও দুই মেয়ে। এ কারণে আর মালয়েশিয়া যাওয়া হয়নি। আজ দুপুরের দিকে বাসার নিচে দাঁড়িয়েছিলাম। তখন এক নারী এসে বললেন- আমার ছেলে নাকি তার মেয়েকে নিয়ে বাসায় এসেছে। পরে বাসায় গিয়ে দেখি আমার ছেলে ওই মেয়েকে নিয়ে বসে আছে।

তিনি আরও বলেন, আমি তখন আমার ছেলেকে বললাম মেয়েকে তার মায়ের হাতে তুলে দিয়ে তুমি বাসা থেকে বের হয়ে যাও। কথা কাটাকাটির একপর্যায়ে আমার ছেলে ধারালো অস্ত্র দিয়ে আমার ডানহাত ও পিঠে ছুরিকাঘাত করে।

ইব্রাহিম খলিফার গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। বাবার নাম আকবর হোসেন। ঢাকায় শ্যামপুরের পশ্চিম ধোলাইপাড় এলাকায় নিজ বাসায় থাকেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights