প্রেসক্লাবের নির্বাচনের মতো স্বচ্ছ হবে জকসুর নির্বাচন : জবি উপাচার্য

জবি প্রতিনিধি :

‎আজ শুক্রবার (১৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ( জবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্যের কনফারেন্স কক্ষে একথা বলেন তিনি।

‎

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্‌দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ও গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) সদস্যসচিব ও ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং ক্রীড়াশীল ছাত্র সংগঠনের নেতারাসহ অন্য আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলে জবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাতেমা আলী ও কার্যনির্বাহী সদস্য জুনায়েদ মাসুদ।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি উপহার দিয়েছে। আমি আশা রাখি, আগামী দিনে আমাদের জকসু নির্বাচন ও জাতীয় নির্বাচনও জবি প্রেসক্লাবের নির্বাচনের মতো স্বচ্ছ হবে।’

‎

‎তিনি আরও বলেন, জবি ছাত্রসংসদ জকসু নির্বাচন হবে জবি প্রেসক্লাবের স্বচ্ছ নির্বাচনের মতো। প্রেসক্লাবের সাংবাদিকরা পরিশিলীত সাংবাদিকতা করে।

‎

‎জবির ঐক্য নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, জবি গুচ্ছ থেকে বের হয়ে সবার আগে ভর্তি কার্যক্রম শেষ করে ক্লাস শুরু করেছে, এটাও একটি অনন্য দিক। সাংবাদিকদের একমাত্র ভূমিকা বস্তুনিষ্ঠ সংবাদ ও সত্য তথ্য প্রচার করা। বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য, জবির আন্দোলনেও সেই ভূমিকা ছিল।

‎

‎উপাচার্য বলেন, ‘আমরা ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার শুরু করেছি। অবকাশ ভবনের বয়স খুব বেশি নয়, তবে সীমাবদ্ধতার মধ্যেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights